ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news

৭ দফা বাস্তবায়নে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশ

 ৭ দফা বাস্তবায়নে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় নগরের গীর্জা মহল্লা এ কে ইনস্টিটিউশনের হল রুমে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় সমন্বয়ক মো. গোলাম কাদের তানুর সভাপতিত্বে ও সংগঠনটির সদস্য সচিব মো. তারিকুল ইসলাম পলিন্সের সঞ্চালনায় বক্তব্য দেন দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ওয়াছের আলী, ১১-২০ ফোরামের (কেনিপ) সভাপতি মো. লুৎফর রহমান, সরকারি কর্মচারী সংহতি পরিষদের সভাপতি মো. নিজামুল ইসলাম ভূইয়া মিলন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা, তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. ইব্রাহীম খলিল, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান প্রমুখ। 

বক্তারা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—৯ম পে কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত পে স্কেল বাস্তবায়ন করা, পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন সময়ে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদান করা, ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা, সচিবালয়ের মতো সকল দপ্তর, অধিদপ্তরের পদ ও পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা, টাইম স্কেল, সিলিকশন গ্রেড, বেতন জ্যেষ্ঠতা পুনঃবহালসহ বিদ্যমান গ্রাচ্যুইটি/আনুতোষিকের হার ৯০ ভাগের স্থলে ১০০ ভাগ নির্ধারণ ও পেনশন গ্রাচ্যুইটির হার ১ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারণ করা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি ২০১৯ এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীত করা, বাজার মূল্যের ঊর্ধগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনঃনির্ধারণ এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করা এবং ব্লক পোস্টে কর্মরত কর্মচারীসহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পরপর উচ্চতর গ্রেড দেওয়া এবং আউট সোসিং পদ্ধতি বাতিলপূর্বক ওই পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্রের ঊর্ধ্বগতির কারণে ১১-২০ গ্রেডের কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। অতিদ্রুত ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা এবং বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল প্রদানসহ ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন