ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news

বরিশালে বনফুল’র নতুন শাখার উদ্বোধন

 বরিশালে বনফুল’র নতুন শাখার উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিয়ে শাদী, দাওয়াত, নানা রকম অনুষ্ঠানে দেখা যায় মিষ্টির ছড়াছড়ি। মিষ্টি ছাড়া এসব নিমন্ত্রণ ও প্রায় অসম্পূর্ণ থেকে যায়। মিষ্টির দোকানের মধ্যে সবচেয়ে পুরানো হচ্ছে বনফুল এন্ড কোং। আর এই ঐতিহ্যবাহী বনফুল এন্ড কোম্পানী এখন বরিশাল নগরীর  বাংলাবাজার এলাকায়।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাদ আসর দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ৩য় শাখার যাত্রা শুরু করে। 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের ১১ নং ওযার্ড কাউন্সিলর মজিবর রহমান, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান, প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১০,১১,১২) আয়সা তৌহিদ লুনা, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বনফুল কোম্পানীর স্বত্বাধিকারী মোঃ শাকিল জনান, বরিশালে নগরীতে এটি আমাদের ৩য় শাখা। এছাড়াও আমাদের আরো দুটি শাখা রয়েছে বরিশালে। বনফুল মিষ্টির জন্য প্রসিদ্ধ  আমাদের এখানে নিজস্ব তৈরী হরেক রকমের মিষ্টি, বিষ্কুট, পাউরুটি, চানাচুর, কেক, আইসক্রীম   ফাষ্টফুডসহ যাবতীয় পানীয় পাওয়া যায় ।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন