ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news

বাবুগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাবুগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বাবুগঞ্জ উপজেলায় শুভাগমন উপলক্ষ্যে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার বিকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

মতবিনিময় সভায় এছাড়াও  উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, 
 এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার,বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ অলিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বীর প্রতীক রত্তন আলী শরিফ, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ঢ়ারী,দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু প্রমুখ।

এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বীর মুক্তিযোদ্ধা,  সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন