ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • সমাজতান্ত্রিক মহিলা ফোরামের শোক প্রকাশ

    সমাজতান্ত্রিক মহিলা ফোরামের শোক প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য কমরেড সুফিয়া চৌধুরীর দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গতরাত ১টায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। 

    সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক এ্যডভোকেট দিলরুবা নূরী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সমর্থক কমরেড সুফিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে তার সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তিনি আমৃত্যু সংগঠনের সমর্থক ও শুভানুধ্যায়ী হিসেবে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। সংগঠন তার এই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ