ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বরিশালে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত : চালকসহ আহত ৪

    বরিশালে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত : চালকসহ আহত ৪
    ছবি: দুর্ঘটনা কবলিত ইজিবাইক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে রাস্তা পারাপারে সময় ব্যাটারি চালিত অটো রিকশা (ইজিবাইক) এর ধাক্কায় মুবিন কাজী নামের ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত মুবিন ওই এলাকার জুয়েল কাজীর ছেলে।

    এ দুর্ঘটনায় আহত হয়েছে ঘাতক ইজিবাইকের চালকসহ তিন যাত্রী। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর নবগ্রাম রোড জিয়া সড়কের মুখে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই ঘাতক ইজিবাইকটি জব্দ করেছে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল পুলিশ।

    স্থানীয় বাসিন্দা মাসুদ সিকদার জানান, ‘রায়পাশা-কড়াপুরের দিক থেকে আসা অটোরিক্সাটি নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা’র দিকে যাচ্ছিলো।

    পথিমধ্যে জিয়া সড়কের মুখে রাস্তা পারাপারের সময় ওই শিশুকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশু মুবিনের মৃত্যু এবং অটোরিক্সার তিন যাত্রী ও চালক গুরুতর আহত হয়।

    এদের মধ্যে চালক মনিরকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন যাত্রীকে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. সাদ্দাম।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ