ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বানারীপাড়া প্রেসক্লাব সভাপতির শ্বশুরের মৃত্যু

    বানারীপাড়া প্রেসক্লাব সভাপতির শ্বশুরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন ও ঝিনাইদহের হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুজ্জামান তাজুর  চাচা শ্বশুর বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) মোঃ রেজাউল আলম টফি (৫৭) আর নেই।

    মঙ্গলবার সন্ধ্যায় ইফতার শেষে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ৮ টার দিকে তিনি ইন্তকাল করেন (ইন্না.....রাজিউন)।

    মৃত্যুকালে তিনি দুই ভাই ও চার বোনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি সেনাবাহিনী থেকে ২০২০ সালে অবসর নেওয়ার পর থেকে ঢাকার বনানীতে বসবাস করতেন।

    ১৩ এপ্রিল বুধবার সকাল ১০টায় ঢাকার সিএমএইচ হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম ও বাদ আসর  ঝিনাইদহের হরিণাকুন্ডু খেলার মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পৌরশহরের মুসলিম গোরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির হোসাইন ও পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

    এদিকে তার মৃত্যুতে বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

    -সংবাদ বিজ্ঞপ্তি


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ