ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • আহত ১০, আটক ৪

    ভোলায় দুই গ্রুপের সংর্ঘষে গুলিবিদ্ধ ২

    ভোলায় দুই গ্রুপের সংর্ঘষে গুলিবিদ্ধ ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে দুইজন গুলিবৃদ্ধসহ অন্তত ১০  জন আহত হয়েছে। আহত দের মধ্যে মো. কবির মঞ্জু, মো. আনোয়ার গাজী, মো. নূরন্নবী ও আব্দুল সাত্তারের নাম পাওয়া গেছে। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন মো. কবির মঞ্জু ও আনোয়ার গাজী। আহতরা সবাই ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।  এদিকে এ ঘটনায় পুলিশ বুধবার দুপুরে অভিযান চালিয়ে মো. ফয়সাল, মিন্টু, আলী ও রুবেল নামে চারজনকে আটক করেছে।

    বুধবার (১৩ এপ্রিল) সকাল সারে ১০ টার দিকে  ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল ও স্থানীয় কবির মঞ্জু গ্রুপের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ বাঁধে। এতে গোলাগুলি ও সংর্ঘষে ১০ জন আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    ভোলা সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আমরা চারজনকে আটক করেছে। বিষয়টি তদন্ত চলছে। 

    আবু মাহাজ/ ভোলা  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ