ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • ববি পরিবহণ পুলে যুক্ত হলো নতুন দুটি বাস

    ববি পরিবহণ পুলে যুক্ত হলো নতুন দুটি বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে সংযোজিত হয়েছে নতুন ২টি বাস। বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৫২ সিটের এ বাস দুটি ফিতা কেটে উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

    এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, চেয়ারম্যানবৃন্দ, পরিবহন পুলের ম্যানেজারসহ শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    টাটা ১৩১৬ মডেলের ৫৮৮৩ সিসির বাস দুটি ক্রয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হয়েছে ৮৪,৫৮০০০ টাকা।  এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের নিজস্ব পরিবহন সংখ্যা দাড়াল ১৯টি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) এর দুটি একতলা ও ৬টি দ্বিতল বাসও  যুক্ত রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ