ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ফেরিতে পদদলিত হয়ে নিহত শরীফুল পিরোজপুরের ছেলে

    ফেরিতে পদদলিত হয়ে নিহত শরীফুল পিরোজপুরের ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবার নামে দোয়া অনুষ্ঠান ও মায়ের সাথে ঈদ করার জন্য বাড়িতে আসার পথে গত বুধবার দুপুরে শিমুলিয়া -  বাংলাবাজার নৌরুটে একটি ফেরিতে পদদলিত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের ছাত্র শরীফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

    নিহত শরীফ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আরমকাঠি গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে। শরীফুলের চাচাতো ভাই মো. মানিক জানান, পড়ালেখার পাশাপাশি শরীফ তার বড় ভাই আলামিনের  ঢাকার সাভারের ফার্নিচার ব্যবসা দেখাশুনা করতেন। 

    তিন ভাই  ও দুই বোনের মধ্যে মধ্যে শরীফ সকলের ছোট। দেড় মাস আগে তার পিতা আব্দুল জব্বার মারা যান। ঈদের পরে তার বারার নামে দোয়া অনুষ্ঠান ও মায়ের সাথে ঈদ উদযাপন করতে বাড়িতে আসার পথে ফেরিতে যাত্রীদের চাপ ও পদদলিত হয়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাড়ি সংলগ্ন মসজিদে  নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়েছে। 

    এর আগে সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারকের দৃশ্যের সৃষ্টি হয়। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে চলছে শোকের মাতম। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ