ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সদস্য খুরশিদ সানি’র ইন্তেকাল

    বরিশাল প্রেসক্লাবের সাবেক সদস্য খুরশিদ সানি’র ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের প্রবীণ সদস্য এস. আলী মোহাম্মদের জ্যেষ্ঠ পুত্র ও প্রেসক্লাবের সাবেক সদস্য এবং সাপ্তাহিক খাদেম পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার খুরশিদ আনোয়ার সানি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকাল ৭ টায় নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকায় নিজ শ্বশুরালয় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর কাউনিয়া ব্রাঞ্চ রোড জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

    এদিকে, খুরশিদ আনোয়ার সানির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ