ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

Motobad news

সংবাদপত্র হকার্স ইউনিয়ন সভাপতি বাদলের মেয়ের ইন্তেকাল

সংবাদপত্র হকার্স ইউনিয়ন সভাপতি বাদলের মেয়ের ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি ও বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাজহারুল ইসলাম বাদল এর একমাত্র কন্যা ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী জাহানারা আক্তার বিথী ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১২ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডিতে গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর। তিনি বাবা-মা এবং একমাত্র ভাইসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর পেয়ে স্বজন এবং প্রতিবেশীরা ছুটে যান নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি সংলগ্ন মরহুমার বাসভবনে। সেখানে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

এদিকে, ‘মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে কাউনিয়া এলাকায় আশ্রাফিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নগরীর বরগুরা রোড মুসলিম গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

অপরদিকে, জাহানারা আক্তার বিথীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. নেছার জমাদ্দার এবং সাধারণ সম্পাদক মো. মাছুম সিকদার, সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহমেদ রিপনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। তারা মরহুমার বেদায়ী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন