ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

    আগৈলঝাড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে মাদক মামলার ১ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।  মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বেলুহার গ্রামের মৃত কাসেম মীরের ছেলে রিপন মীরকে মাদক মামলায় বিজ্ঞ আদালত ১ বছর ১ মাসের সাজা প্রদান করেন।  সাজার পর থেকেই তিনি পলাতক ছিলেন। 

    গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মো. আলী হোসেন, সহকারী উপপরিদর্শক সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে বেলুহার গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছরোয়ার হোসেন জানান, মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন মীরকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ