ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    বরিশালে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় আহত এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বিকেলে  বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে। সে ছয়গ্রাম বাজারের ব্যবসায়ী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার। 

    নিহতের স্বজন মো. সুলতান জানান, সোমবার বিকেলে দোকানের মালামাল নিয়ে পিকআপ ভ্যানযোগে বরিশাল শহর থেকে ছয়গ্রাম বাজারে আসছিলো দেলোয়ার। পথিমধ্যে বাবুগঞ্জের রহমতপুর কামিনী পাম্প সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশে থামানো একটি কাভার্ড ভ্যানের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় দেলোয়ার হোসেন ও শ্রমিক নজরুল ইসলাম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মৃত্যুবরন করেন।

    বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন,  সোমবার বিকেলে রহমতপুর কামিনী পাম্প সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশে থামানো একটি কাভার্ড ভ্যানের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কা লাগলে আহত হয় দেলোয়ার হোসেন ও শ্রমিক নজরুল ইসলাম। শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে দেলোয়ার হোসেন মৃত্যুবরন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ