ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বরগুনায় অটো রিক্সার চাপায় আহত শিশু

    বরগুনায় অটো রিক্সার চাপায় আহত শিশু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার সদর উপজেলায় বরগুনা- পুরাকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক শিশু গুরতর আহত হয়েছে। আহত শিশু মো. ইয়াসিন(১০) সদর উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ডের কড়ইতলা নিবাসী তোফাজ্জেল হোসেনের ছেলে।

    মঙ্গলবার  সকাল ১১ টার দিকে বরগুনা- পুরাকাটা মহাসড়কের সোনাখালী কড়ইতলা গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

    প্রত্যাক্ষদর্শীরা নাইমুর রহমান জানান, আহত শিশু ইয়াসিন রাস্তার পাশে দাড়ানো ছিলো ওর সাথে আরও দুই তিন জন শিশু ছিলো। হঠাৎ করে অটো রিক্সাটি এসে শিশুটিকে চাপা দেয়। এবং অটো রিক্সাটি উল্টে রাস্তার পাশে পরে যায়। আহত শিশুটি কড়ইতলা সামসুল হক হাফিজিয়া নূরানী মাদরাসার ছাত্র।


    কড়ইতলা সামসুল হক হাফিজিয়া নূরানী মাদরাসা শিক্ষক বনি আমিন বলেন,  ইয়াসিন আমাদের মাদরাসার  নূরানী বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র। সকাল ১১ টার সময় লেইজার দিলে নাস্তা করার জন্য ওরা দোকানে যায়। আর সেখানে রাস্তার পাশে দাড়ানো ছিলো ইয়াসিন পিছন থেকে একটি অটো রিক্সা এসে চাপা দেয়। এবং ইয়াসিন গুরতর আহত হয় 


    বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, ঘটনাটি জানার সাথে সাথে আমি ঘটনা স্থলে পুলিশ পাঠাই। এবং স্থানীয়দের সহায়তায় শিশুটি জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তাব্যরত ডাক্তার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ