ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • বাংলাদেশি গ্রেফতার

    জঙ্গিসংশ্লিষ্টতার তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা

    জঙ্গিসংশ্লিষ্টতার তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় গ্রেফতার ৩৬ বাংলাদেশিকে নিয়ে তদন্তে কুয়ালালামপুরকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে ঢাকা।

    শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে গতকাল (৫ জুলাই) কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করার কথা জানান মালয়েশিয়ার পুলিশপ্রধান খালিদ ইসমাইল। গত এপ্রিল থেকে পরিচালিত একাধিক অভিযানে গ্রেফতার ৩৬ বাংলাদেশি মালয়েশিয়ায় কারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করতেন। মালয়েশিয়ার পুলিশপ্রধানের দাবি, গ্রেফতার হওয়া বাংলাদেশি শ্রমিকেরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন।

    গ্রেফতারদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে এরই মধ্যে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিদের গ্রেফতারের পরপরই কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং আনুষ্ঠানিকভাবে গ্রেফতার বাংলাদেশিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চায়। 

    বাংলাদেশ সরকার ঘটনাটির অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রক্ষা করছে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দিতে হাইকমিশন প্রস্তুত রয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে সন্ত্রাসী কমর্কাণ্ড তদন্তে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ