ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত দেলোয়ার জেলার আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে। তিনি ছয়গ্রাম বাজারের ব্যবসায়ী ছিলেন।

    নিহতের স্বজন মো. সুলতান জানান, সোমবার (১১ এপ্রিল) বিকেলে দোকানের মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে বরিশাল শহর থেকে ছয়গ্রাম বাজারে আসছিলেন দেলোয়ার। পথিমধ্যে বাবুগঞ্জের রহমতপুর কামিনী পাম্প সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশে থামানো একটি কাভার্ড ভ্যানের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন দেলোয়ার ও শ্রমিক নজরুল ইসলাম।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়। ঘটনার পর থেকে পিকআপ ভ্যানচালক পলাতক রয়েছেন।

    মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওয়ার্ড মাস্টার আবুল কালাম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ