বিসিসির প্রয়াত ৮ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
বরিশাল সিটি করপোরেশনের প্রয়াত ৮ জন অস্থায়ী কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে সিটি করপোরেশন।
সোমবার সিটি মেয়রের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ ওই সব পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। আর্থিক অনুদান পেয়ে খুশী হতদরিদ্র ওই পরিবারগুলো।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন