আগৈলঝাড়ায় সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে সেমিনার

আগৈলঝাড়ায় সরকারি যাকাত তহবিলে অর্থ সংগ্রহের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাহামুদুর রহমান মান্না, উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও শিক্ষক মাওলানা ফজলুল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার ফকরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, যাকাত প্রদানে সক্ষম যে কেউ ইসলামিক ফাউন্ডেশনের এই উদ্যোগের সঙ্গে শামিল হতে পারেন। বর্তমান পরিস্থিতিতে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদান করে আর্তমানবতার সেবায় দেশের বিত্তবান ও অবস্থাসম্পন্ন ব্যক্তিরা এগিয়ে আসলে সরকারি এ উদ্যোগ সাফল্যমন্ডিত হবে। সেমিনারে ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক ও ইমামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এইচকেআর