ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বাবুগঞ্জে মাঠ জুরে হিমেল বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন!

    বাবুগঞ্জে মাঠ জুরে হিমেল বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের শষ্য ভান্ডার খ্যাত বাবুগঞ্জ উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ সুজলা সুফলা শষ্য শ্যামলা সবুজ প্রান্তরে পরিণত হয়েছে। মাঠ জুরে বোরো ধানের আবাদে দিগন্ত যেন সবুজ হয়ে উঠেছে। এখন সবুজ চিরে সোনালী ধানের শীষ উকি দিচ্ছে।

    বিস্তীর্ণ ফসলের মাঠে হিমেল বাতাসে মিষ্টি রোদে হাসছে কৃষকের স্বপ্ন। উপজেলার প্রতিটি মাঠ এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। বোরো ধানের বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনে গোলা ভরবে কৃষকের।

    সরকারি সহযোগীতায় যেমন মাঠে মাঠে বোরো'র ব্লক তৈরি করে ধান চাষ করা হয়েছে। তেমনি সরকারি অনুদান ছাড়াও কৃষকদের প্রচাষ্টায় বিভিন্ন এলাকায় ব্লকে বোরো ধানের আবাদ লক্ষনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

    বিভিন্ন এলাকায় সরজমিন ঘুরে দেখা গেছে, কৃষকরা আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক ছিটানোসহ ধান গাছের পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও সরকারি সহযোগীতা বন্টনে স্বজনপ্রীতির অভিযোগ করেছেন কৃষকরা।

    বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত২০২০-২১অর্থ বছরে ১ হাজার ৫শত হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। কৃষকরা ২ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেছেন।

    চলতি বোরো মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে উফশী ও হাইব্রিড জাতের ধান আবাদের  লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৩ শত হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ৩ হাজার ২ শত ১ হেক্টর জমিতে। লক্ষমাত্রার চেয়ে ৯ শত ১ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবছর ১২০১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ বৃদ্ধি পেয়েছে।


    এবার বাবুগঞ্জ উপজেলায় বোরো ধানের ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯ শত ৩০ মেট্রিক টন। আবহাওয়া অনুকুলে থাকলে ফলনের পরিমান লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান কৃষি বিভাগ।

    বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে দেহেরগতি গ্রামের কৃষক শাহজাহান জানান, ধান গাছে সময়মতো পানি পাওয়ায় এখন গাছ সবুজ বর্ণ ধারণ করেছে। চারিদিকে যেন সবুজের সমারোহ। কোন কোন ক্ষেতে ধানের শীষ বের হয়েছে। যেদিকে তাকাই দৃষ্টি যেন জুড়িয়ে যায়। এবার বড় ধরনের ঝড় বা শীলা বৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এতে করে আমরা অনেক উপকৃত হব এবং বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারব বলে মনে করছি।

    চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায় প্রায় ৩০ একর জমিতে স্থানীয় কৃষকদের নিয়ে মো. কাইউম একটি বোরো ধানের ব্লক তৈরি করছেন। ব্লকের নাম উত্তর-পশ্চিম গাজীপুর সেচ স্কীম। তিনি ও স্থানীয়রা জানান, এবার বোরোধানের বাম্পার ফলনের আশা করছি। আগাম বীজ বপনে আমাদের ব্লকে ইতিমধ্যে ধানের শীষ বের হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে ধান পেকে যাবে। সব ঠিক থাকলে প্রতি শতাংশে ১ মন ধান উৎপাদন হবে। 

    কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. খোরশেদ আলম মাঝে মাঝে ক্ষেত দেখতে আসলেও আমাদের ব্লকের খোঁজ নেয়নি কোন বড় কর্মকর্তা। আমরা কৃষি অফিস থেকে কোন সার, কীটনাশক সহযোগীতা পাইনি। তবুও আমরা অন্য ব্লকের চেয়ে ভালো ফলন পাবো বলে আশা করছি। 

    বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাসির উদ্দিন বলেন, ৩ হাজার ৬ শত জন কৃষক কে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং ৭শত জন কৃষক কে সার ও বীজ দেয়া হয়েছে। অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সেচ এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। ইউনিয়ন পরিষদের করা তালিকা অনুযায়ী আমরা সার,বীজ বন্টন করেছি। এছাড়াও সরকারিভাবে সার, বীজ, কীটনাশক ও সার্বক্ষনিক পরামর্শ দিয়েছে কৃষি অফিস। ইতোমধ্যেই ধান গাছে শীষ বেরুতে শুরু হয়েছে। ফলে আমরা আশা করছি, এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে।

    আরিফ হোসেন/বাবুগঞ্জ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ