রাজনীতির দুই আলোকবর্তিকাকে স্মরণ করলো বরিশাল আ.লীগ

বরিশাল জেলা পরিষদের সাবেক প্রশাসক ডা: মোখলেচুর রহমান ও সাবেক মেয়র শওকত হোসেন হিরনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।
রোববার বাদ জোহর জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বরিশাল নগরীর সোহলে চত্ত্বরে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজিত হয়।
দোয়া ও মাহফিলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আ'লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, মহানগর আ'লীগের সভাপতি এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আফজালুল করিম সহ জেলা ও মহানগর আ'লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থতি ছিলেন।
মাহফিলে প্রয়াত প্রশাসক ডা: মোখলেচুর রহমান ও মেয়র শওকত হোসেন হিরনের জন্য বিশেষ দোয়া কামনা করা হয় এবং আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন সেজন্য প্রার্থনা করা হয়েছে।
এইচকেআর