ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • মেহেন্দিগঞ্জে ট্রলারডুবির ঘটনায় আরও ২ জনের লাশ উদ্ধার

    মেহেন্দিগঞ্জে ট্রলারডুবির ঘটনায় আরও ২ জনের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে খেয়া ট্রলার ডুবির ঘটনায় আজ আরও ২ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে গত ৩ দিনে ৫ জনের লাশ উদ্ধার হলো ওই দুর্ঘটনায়।

    রবিবার সকা‌লে মে‌হে‌ন্দিগ‌ঞ্জের জাঙ্গা‌লিয়া ইউ‌নিয়ন সংলগ্ন কালাবদর নদী থে‌কে মরদেহ দু‌টি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃত মালা বেগম মা‌ঝিরচর এলাকার সাইফুল হাওলাদা‌রের স্ত্রী ও ইয়া‌মিন একই এলাকার বা‌সিন্দা।

    মে‌হে‌ন্দিগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম ব‌লেন, শুক্রবার মা‌ঝিরচর থে‌কে দ‌ড়িরচর খাজু‌রিয়া ইউনিয়‌নে যাওয়ার প‌থে যাত্রীবা‌হী ট্রলার ডু‌বির ঘটনায় মা ও মে‌য়ের মরদেহ উদ্ধার করা হ‌লেও নি‌খোঁজ ছি‌ল তিনজন। ওই তিনজ‌নের ম‌ধ্যে শ‌নিবার দুপু‌রে ঘটনাস্থল থে‌কে ৭ কি‌লো‌মিটার দূর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। সর্বশেষ আজ সকা‌লে বা‌কি নি‌খোঁজ দুইজ‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে‌। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হলো।

    শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১টায় গজারিয়া নদীর বামনের চর এলাকায় যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। মাঝ নদীতে যাওয়ার পর ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ