ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বাকেরগঞ্জে স্কুলের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

    বাকেরগঞ্জে স্কুলের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ আর্শ্বেদ কাদের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুলের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, মাকসুদুর রহমান, শিক্ষক ইশরাত জাহান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান লিটন, ইউপি সদস্য আব্দুর রশিদ হাওলাদার, ছিদ্দিকুর রহমান, গাজী আসলাম এবং শিক্ষার্থী আনিকা ও মাইজিয়া প্রমুখ। শিক্ষার্থী-শিক্ষক ছাড়াও অভিভাবকরা মানববন্ধনে অংশগ্রহন করে। 

    এদিকে মানববন্ধনের শেষ পর্যায়ে কিছু শিক্ষার্থী স্কুলের জমিতে থাকা অবৈধ স্থাপনা স্থাপনা ভেঙ্গে ফেলে। এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ