ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় মুজিব নগর দিবস পালনে প্রস্তুতি সভা 

    আগৈলঝাড়ায় মুজিব নগর দিবস পালনে প্রস্তুতি সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মুজিব নগর দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

    প্রস্তুতি সভায় ১৭ এপ্রিল মুজিব নগর দিবস পালন ও ব্যাপক আয়োজনে ১৫ রমজান ১৭ এপ্রিল রোববার সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত  গ্রহন করা হয়েছে।

    সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস ছাত্তার মোল্লা, বিপুল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুল হক মন্টু, মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বখতিয়ার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তারক চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম আজাদ রহমান, কোষাধ্যক্ষ পুলিন চন্দ্র বাড়ৈ।

    নির্বাহী সদস্য মলিনা রানী রায়, এনায়েত হোসেন নান্নু, হালিমুজ্জামান হালিম, ইউনুস আলী মিয়া, বজলুল হক হাওলাদার, সৈয়দ আশরাফ আলী, রমেশ অধিকারী, মো. সহিদুল ইসলাম পাইক, হরে কৃষ্ণ হালদার, মো. মুরাদ সিকদার, কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, শফিকুল ইসলাম শকুল, শফিকুল হোসেন টিটু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ