ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্ট’র সহায়তা

    পিরোজপুরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্ট’র সহায়তা
    ছবি : সহায়তা প্রদান করছেন রেড ক্রিসেন্টের সদসরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে আর্থিক ও বীজ সহায়তা ২য় ও শেষ পর্যায়ে প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। বৃহস্পতিবার দিনব্যাপী ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারকে ৪ হাজার ৫০০ টাকা ও ইএমটিএস পদ্ধতিতে ব্যবহারের জন্য আট প্রকার হাইব্রিড বীজ সম্বলিত প্যাকেট প্রদান করা হয়েছে। এর আগে মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া এবং শাপলেজা ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ৩০০ পরিবারকে  ইএমটিএস পদ্ধতিতে ৪ হাজার ৫০০ টাকা ও আট প্রকার হাইব্রিড বীজ সম্বলিত প্যাকেট প্রদান করা হয়। এ নিয়ে রেড ক্রিসেন্ট ২২ লক্ষ ৫০ হাজার টাকা ও ৫ শত পরিবারকে আট প্রকার হাইব্রিড বীজ সম্বলিত প্যাকেট প্রদান করল।

    বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট এর সেক্রেটারী এ্যাড. শাহ আলম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সহকারী পরিচালক ও ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, বরিশাল বিভাগীয় ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল মহসীন উদ্দিন আহমেদ, যুব প্রধান শুভদ্বীপ সিকদার শুভ প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ইউনিটের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট এর সহকারী পরিচালক ও ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ জানান, রেড ক্রিসেন্ট ৫ শত পরিবারের মাঝে  ইএমটিএস পদ্ধতিতে ২২ লক্ষ ৫০ হাজার টাকা ও ৫ শত পরিবারকে আট প্রকার হাইব্রিড বীজ সম্বলিত প্যাকেট প্রদান করেছে। সেই সাথে আম্পানে ক্ষতিগ্রস্থ ৮ শত পরিবারের মাঝে ফুড প্যাকেজ, হাইজিং কিট, ২ শত হাইজিং পার্সেল, লকডাউনে ক্ষতিগ্রস্থ ৪ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণও করেছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এই সহায়তা অব্যাহত থাকবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ