ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • গজারিয়া নদীতে ট্রলারডুবি, নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

    গজারিয়া নদীতে ট্রলারডুবি, নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে রোহান নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

    শনিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

    বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তৌহিদ জামান জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে দুপুর ১২টার দিকে লাশটি ভাসতে দেখে উদ্ধার করে কোস্ট গার্ড। এ নিয়ে এ ঘটনায় মোট ৩ জনের লাশ পাওয়া গেছে। এখনও দুই জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্ট  গার্ড ও নৌপুলিশ অভিযান চালাচ্ছে। 

    এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝের চর থেকে দরিরচর খাজুরিয়া যাওয়ার সময় গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ঢেউয়ের তোড়ে ৮ জন যাত্রী নিয়ে ডুবে যায়। ৪ জন জীবিত উদ্ধার হলেও গতকাল ২ জন নারীর লাশ পাওয়া যায়। আর নিখোঁজ ছিল ৩ জন। আজ ১ জনের লাশ পাওয়া গেলো। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ