ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে সড়কে ঝড়ল যুবলীগ নেতার প্রাণ

    বরিশালে সড়কে ঝড়ল যুবলীগ নেতার প্রাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগেঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল জব্বার হাওলাদার নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাকেরগঞ্জ তুলাতলী ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তিনি। পরে রাত ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়। কলসকাঠি ইউনিয়ন চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল জব্বার হাওলাদার কলসকাঠির ক্ষুদ্রকাঠি গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার হাওলাদার শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দে‌শ্যে যা‌চ্ছি‌লেন। পথিমধ্যে বাকেরগঞ্জের তুলাতলী ব্রিজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাকেরগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি  হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

    বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আলাউদ্দিন মিলন বলেন, সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা জব্বার হাওলাদার নিহত হওয়ার খবর পেয়েছি। শেবাচিম হাসপাতালে ফোর্স পাঠানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ