ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • হিজলায় ৮ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক

    হিজলায় ৮ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের  হিজলায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কাজিরহাট থানা পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কাউরিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্বার করা হয়। 

    আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা এলাকার  মৃত আবুল ইসলামের ছেলে ছাব্বির (৩৫)  ও ধন মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৫০)। কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে  রাতে নৌ পথে গাঁজার চালান নিয়ে ভোরে হিজলার হরিনাথপুর লঞ্চ ঘাটে নেমেছে দুই মাদক কারবারি। গোপন সংবাদে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু তারা আগেভাগেই নেমে পড়ায় লঞ্চঘাটে পাওয়া যায়নি। তবে পরবর্তিতে ভোর সাড়ে চারটার দিকে উপজেলার কাউরিয়া বাজার এলাকা থেকে আটক করা হয় । এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্বার করা হয়।  

    ওসি আরো বলেন, আটকৃতরা কার কাছে এই মাদকের চালান দিতে এসেছিল, তা জিজ্ঞাসাবাধে বেরিয়ে আসবে। এ ঘটনায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ