বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের উদ্যাগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয় মাধ্যমিক বিদ্যালয় ও সকাল সাড়ে ১০ টায় পূর্ব ভূতেরদিয়া সাইক্লোন সেল্টার মাঠে তিন শতাধিক অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে তেল, ছোলা ডাল, পিঁয়াজ, আলু, খেজুর, চিঁড়া, আটা, চিনিসহ বিভিন্ন প্রকার খাবার সামগ্রী।
চরমোনাই পীর এর নির্দেশনায় ইসলামী আন্দোলন কেদারপুর ইউনিয়ন শাখার সভাপতি আঃ সত্তার হাওলাদারের তত্বাবধায়নে ও ইসলামি শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নির্মান শ্রমিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলামের সৌজন্যে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নির্মান শ্রমিক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা নাছির উদ্দিন ডাকুয়া।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলার শাখার সভাপতি শেখ নজরুল ইসলাম মাহাবুব, শ্রমিক আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নিজামউদ্দিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ প্রমূখ।
এইচকেআর