পবিপ্রবি'র বাবুগঞ্জ ক্যাম্পাসে মানববন্ধন

বিসিএস লাইভস্টক ক্যাডারে কম্বাইন্ড ডিগ্রিধারীদের পরিবর্তে শুধুমাত্র এ্যানিমেল হাজবেন্ড্রি গ্রাজুয়েট নিয়োগের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাবুগঞ্জ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১২টায় ক্যাম্পাসের প্রধান সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পবিপ্রবি'র এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. তন্বী চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ডিন প্রফেসর ড. আবদুল মতিন, এ্যানিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস এসোসিয়েশনের সেক্রেটারি কিশোর কুমার রায়, শিক্ষার্থী নাজমুল হুদা প্রমুখ।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, 'এ্যানিমেল হাজবেন্ড্রি গ্রাজুয়েট থাকতে বিসিএস (লাইভস্টক) ক্যাডারে 'ভেটেরিনারি সাইন্স অ্যান্ড এ্যানিমেল হাজবেন্ড্রি' নামক কম্বাইন্ড ডিগ্রিধারীদের নিয়োগ লাভের সুযোগ দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক এবং অনৈতিক। এই কম্বাইন্ড ডিগ্রিতে তাদের এ্যানিমেল হাসবেন্ড্রি (পশুপালন) বিষয়ে কোর্স কারিকুলামের মাত্র ৩০ ভাগ পড়ানো হয়। সাপ্লিমেন্টারি কোর্স হিসেবে তারা ৩০ ভাগ পড়াশোনা করে এ্যানিমেল হাজবেন্ড্রি ফুল কোর্স সম্পন্ন করা গ্রাজুয়েটদের সাথে বিসিএস (লাইভস্টক) ক্যাডারে নিয়োগ লাভের সুযোগ পাওয়া শুধু অযৌক্তিক নয়; সেটা হবে প্রাণিসম্পদ উন্নয়ন ও স¤প্রসারণের ক্ষেত্রে চরম বিপর্যয়।' #
এইচকেআর