ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • মাদক বিরোধী সংগঠন দি-নিউ লাইফ’র ঈদ সামগ্রী বিতরণ

    মাদক বিরোধী সংগঠন দি-নিউ লাইফ’র ঈদ সামগ্রী বিতরণ
    বরিশালে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করছে নিউ লাইফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মাদক বিরোধী সংগঠন ‘দি-নিউ লাইফ’র উদ্যোগে অর্ধশতাধিক দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার (১২ মে) বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন- দি-নিউ লাইফ’র ব্যবস্থপনা পরিচালক গোলাম মর্তুজা জুয়েল, পরিচালক (প্রশাসন) ইয়াসির আরাফাত বাদশা, প্রোগ্রাম অফিসার মোঃ রাকিব খান।

    এসময় নগরীর বিভিন্ন স্থানে বসবাস করা দুস্থ, অসহায় এবং অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, সেমাই, গুড়া দুধ, চিনি ও তেলসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন নিউ লাইফের কর্মকর্তারা।

    উল্লেখ্য, দি-নিউ লাইফ সংগঠনটি মাদক বিরোধী কর্মকান্ডের পাশাপাশি নগরীতে মহামারি করোনা ভাইরাস চলাকালিন সময়ে বরিশালের বিভিন্নস্থানে কয়েক সহস্রাধিক দুস্থ, অস্বচ্ছল ও কর্মহীন বেকার মানুষদের নানাভাবে সহায়তা করে আসছে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ