ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো বৃদ্ধের

    তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো বৃদ্ধের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় পাথরঘাটা উপজেলায় গাছ কাটার সময় ছাদ থেকে পড়ে নুহু হাওলাদার (৫৯) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌরশহরের পূর্ববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    নুহু হাওলাদার পাথরঘাটা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত আতাহার হাওলাদারের ছেলে।

    পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্বজন ও প্রতিবেশীরা জানান, প্রতিবেশী সিদ্দিক ডাক্তারের তিনতলা ভবনের ছাদ থেকে পাশের একটি গাছের ডাল কাটতে যান নুহু। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    পাথরঘাটা থানার ওসি আবুল বাশার  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ