ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল জেলা আ’লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার আসিফ নজরুল খুব ভালো মানুষ না: নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ মাহমুদের বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ বরিশালে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২  স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই 'তরুণ সমাজ মাদকের ছোবলে ধ্বংসের মুখে পতিত হচ্ছে' মেহেন্দীগঞ্জে কৃষককে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করল বোরকা পরা দুর্বৃত্তরা তিনদিন পর নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায়
  • মেয়েদের তুলনায় ছেলেদের বেশি চুল পড়ার কারণ কী?

    মেয়েদের তুলনায় ছেলেদের বেশি চুল পড়ার কারণ কী?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কমবেশি সবাই চুল পড়া সমস্যায় ভোগেন। নারী-পুরুষ প্রত্যেকেরই গড়ে প্রতি দিন ৫০ থেকে ১০০টি চুল এমনিতেই পড়ে। তবে অতিরিক্ত মাত্রায় চুল পড়লে তা চিন্তার বিষয়।

    ছেলেদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের চেয়ে চুল পড়ার পরিমাণ বাড়তে পারে। একটা বয়সের পর চুল ওঠার পরিমাণ আরও বাড়তে থাকে। ধীরে ধীরে টাকও পড়ে যায়। ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে বেশি চুল পড়ে মাথার সামনের দিক থেকে। কারও আবার প্রথমে মাথার দু’পাশ থেকে চুল ঝরতে শুরু করে।

    মেয়েদের তুলনায় ছেলেদের বেশি চুল পড়ার কারণ কী?
    বিশেষজ্ঞদের মতে, এন্ড্রোজেন হরমোনের কারণে মূলত ছেলেদের চুল পড়ার সমস্যা বেশি দেখা যায়। পুরুষের প্রজনন ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হরমোন। মেয়েদের শরীরে এই হরমোনের উপস্থিতি নেই বলেই মেয়েদের তুলনায় ছেলেদের বেশি চুল পড়ে। হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল ঝরার পাশাপাশি অনেকে ক্ষেত্রে ছেলেদের বংশগত কারণেও চুল উঠতে পারে। অল্প বয়সেই ছেলেদের টাক পড়ে যাওয়া মানে হলো তাদের বংশে চুল ওঠার প্রবল সমস্যা রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ