ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশালে এপিবিএন’র অভিযানে মাদক ব্যবসায়ী আটক

    বরিশালে এপিবিএন’র অভিযানে মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন থেকে সিরাজ হাওলাদার (৫০) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 

    এপিবিএন-১০ এর সদর দপ্তর থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, এপিবিএন এর একটি টিম মঙ্গলবার দুপুর পোনে ৩ টার দিকে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিন দূর্গাপুর গ্রামে অভিযান চালায়। এসময় বৈরাগী বাড়ির পুল এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী সিরাজ হাওলাদারকে আটক করে তারা। তার কাছ থেকে ৭’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ২১ হাজার ৫’শ টাকা।

    এপিবিএন -১০ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান ফেরদৌস জানান, আটককৃতকে জব্দকৃত মালামালসহ মেট্রোপলিটন বন্দর থানায় সোপর্দ করা হবে। সেই সাথে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ