ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আমতলীতে পাখিদের মিলন মেলা

    আমতলীতে পাখিদের মিলন মেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী  থানার  বাউন্ডারী সলগ্ন দক্ষিন পাশে একটি   বল গাছ পাখির মিলন মেলায় পরিণত হয়েছে।  বল গাছের ফুলের সুমধুর ঘ্রানে  আগত পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। নয়নাভিরাম এই সৌন্দর্য উপভোগ করছেন  অসংখ্য পাখি প্রেমী ও বিনোদন প্রিয় মানুষ। এখানে প্রতিদিন বিকালে বিভিন্ন এলাকা থেকে পাখির আগমন ঘটে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পাখির সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। সারারাত পাখির কলতানে মুখরিত থাকে এলাকাটি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেশিরভাগ পাখিই আবারো উড়ে চলে যায়। 

    আমতলী  থানা এলাকার বাসিন্ধা  নির্মল চন্দ্র বলেন,  বিভিন্ন প্রজাতির পাখির কলতানে মুখরিত থাকে এলাকাটি। এ যেনো পাখিদেরর অন্য এক জগৎ। এখানে চোখে পড়ে বক, শালিক, টিয়া, দোয়েল, ঘুঘু, কোকিল, টুনটুনি, চড়ুইসহ বিভিন্ন প্রজাতির নাম না জানা অনেক পাখি। 
     আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি মো. কবির দেওয়ান  বলেন, এখানে পাখি থাকার প্রধান কারণ পাখিরা নিরাপদে অবস্থান করতে পারে এবং কেউ শিকার করতে পারে না। তাই প্রতিবছরই পাখির সংখ্যা বাড়ছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ