ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে ৩ দিনব্যাপী নানা আয়োজন 

    ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে ৩ দিনব্যাপী নানা আয়োজন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের দিনগুলিতে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজন করেছে ৩ দিনব্যাপী নানা আয়োজন। আয়োজনের মধ্য থাকছে গীতিনক্শা, গীতিআলেখ্য, আলোচনা, নাটক, ঈদ আড্ডা, সাক্ষাৎকার, রান্না-বান্না, ম্যাগাজিন এবং সঙ্গীতানুষ্ঠান। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঈদের দিন সকাল ৬:৪৫ মিনিটে ‘ঈদের জামাতের সময়সূচি’, সকাল ৬:৫০ মিনিটে ‘ঈদের গান’, বিকেল ৪:৪৫ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘আধখানা চাঁদ’, বিকেল ৫:১৫ মিনিটে গীতিনক্শা ‘ঈদের চাঁদের মিষ্টি হাসি’, সন্ধ্যা ৬:৩০ মিনিটে ‘ঈদের গান’, রাত ৮:১০ মিনিটে গীতিআলেখ্য ‘এলো খুশির ঈদ’, রাত ৯:০৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘পবিত্র ঈদুল ফিতরের গুরুত্ব, শিক্ষা ও তাৎপর্য ’, রাত ১০ টায় নাটক ‘এই যে দুনিয়া’ । 

    এছাড়া ঈদের ২য় দিন সকাল ৭:৪৫ মিনিটে ‘ঈদের গান’, সকাল ৯:৩৫ মিনিটে ঘোষক/ঘোষিকাদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান ‘স্মৃতিময় ঈদ’, সকাল ১০:৩০ মিনিটে তর”ণদের অংশগ্রহণে ‘ঈদ আনন্দ’, বিকেল ৪:৩৫ মিনিটে বেতার কর্মকর্তাদের ঈদ উদ্যাপন নিয়ে ‘ঈদ আনন্দ’, বিকেল ৫:১৫ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘রসুই ঘর’ , বিকেল ৫:৪০ মিনিটে সাংবাদিকদের ঈদ উদ্যাপন নিয়ে ‘ঈদ আড্ডা’, রাত ১০:১৫ মিনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিআলেখ্য ‘এলো খুশির ঈদ’, রাত ১০:৩৫ মিনিটে ছায়াছবির গান ‘চিত্রগীতি’। অপরদিকে ঈদের ৩য় দিন সকাল ৭:৩০ মিনিটে ঈদের গান ‘আজ খুশির দিনে’, সকাল ৮:৩০ মিনিটে ঈদের গান ‘ঈদ এলো ঘরে ঘরে’, সকাল ৯:০৫ মিনিটে গীতিনক্শা ‘আনন্দি হিল্লোল’, সকাল ৯:৩৫ মিনিটে মহিলাদের অংশগ্রহণে আড্ডা ‘ঈদ আনন্দ’, বিকেল ৫:৪০ মিনিটে ব্যান্ড সঙ্গীত ‘ঝংকার’ প্রচারিত হবে। 

    বরিশাল বেতার অঞ্চলের শ্রোতাদের চাহিদা বিবেচনা করে এবং হাজার বছরের ধর্মীয় শিক্ষা, সংস্কৃতির লালন-পালন ও বিকাশের ধারা অব্যাহত রাখার মানসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  এ ৩ (তিন) দিনব্যাপী অনুষ্ঠানের সাজানো হয়েছে। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ২৩৩.১০ মিটার, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং Bangladesh Betar App এর মাধ্যমে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ