ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় তথ্য আপা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা 

আগৈলঝাড়ায় তথ্য আপা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পে গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীকে নিয়ে তৃণমূলে কাজ করছে তথ্যকেন্দ্র বা ‘তথ্য আপা’। 

উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেমের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, কমিটির সদস্য সচিব উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য সেবা কর্মকর্তা মনজিলা আক্তার মিতু, গৈলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রফিকুল ইসলাম রেজা প্রমুখ। 

তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায় ইউএনও মো. আবুল হাশে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং তথ্য কেন্দ্রের কাজের গতিবৃদ্ধির ব্যাপারে উপস্থিত সকলে পরামর্শমূলক আলোচনা রাখেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন