ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • যে কারণে সাংবাদিক শুনলেই মানুষ গালি দেয়

    যে কারণে সাংবাদিক শুনলেই মানুষ গালি দেয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
    বর্তমান সাংবাদিকতার দৈন্যদশা নিয়ে মতামত ব্যক্ত করেছেন জীবনানন্দ গবেষক ও প্রখ্যাত সাংবাদিক আমীন আল রশিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপন করা তার মন্তব্য বেশ আলোচনার সৃষ্টি করেছে। 
     

    আমীন আল রশিদের মন্তব্য হুবহু তুলে দেওয়া হলো : ‘বাংলাদেশে সবচেয়ে সহজ হলো সাংবাদিক হওয়া। পড়ালেখা দরকার নাই; প্রশিক্ষণ দরকার নাই; জানাশোনা এমনকি ন্যূনতম এথিক্যাল স্ট্যান্ডার্ডও দরকার নাই। পকেটে একটা আইডি কার্ড থাকলেই আপনি সাংবাদিক। 

    আবার সেই আইডি কার্ড নানাভাবেই পাওয়া যায়। উপরন্তু আপনি সম্পাদকও হয়ে যেতে পারেন কোনো একটা অনলাইন পোর্টাল খুলে। নামের পরে শুধু একটা ডটকম লাগাবেন। 

    তারপর আপনি আপনার পোর্টালের নামে প্রচুর সাংবাদিক নিয়োগও দেবেন। আপনাকে কেউ কিছু বলবে না। 


    বরং থানা পুলিশ সরকারি অফিসের দুই নম্বর অফিসাররা আপনাকে তোয়াজও করবে। শুধু তাই নয়, টাকা আর ক্ষমতা থাকলে আপনি বড় পত্রিকার সম্পাদক বা প্রকাশকও হয়ে যেতে পারবেন। কারো কিছু বলার নাই। 

    কারণ এই দেশে ঘরে ঘরে সাংবাদিক এবং যে কারণে লোকজন এখন সাংবাদিক শুনলেই গালি দেয়।


    লেখক : কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর, নেক্সাস টেলিভিশন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ