ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

    মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বরিশাল জেলা প্রশাসন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নগরীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান।

    অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও ওজনে কম দেওয়ায় ত্রিকণ্যা মিষ্টান্ন ভান্ডার ও মেসার্স গোপাল ভাণ্ডারকে ওজন ও পরিমাপ মাপদণ্ড আইন-২০১৮ অনুযায়ী মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানে বিএসটিআই এর পরিদর্শক রিগ্যান বৈদ্য ও আইন-শৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান জানান, জনস্বার্থ রক্ষায় রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ