টুঙ্গিবাড়িয়ায় যুবকের আত্মহনন

বরিশাল সদর উপজেলার ৯ নম্বর টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে শাওন হাওলাদার নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শাওন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বদিউল্লাহ গ্রামের মানিক হাওলাদারের পুত্র।
সোমবার সকালে তার বরিশাল মেট্রোপলিটন থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শাওন সোমবার সকালে বাড়ির পাশে একটি আমগাছে গলায় ফাঁস দেয়। এতে তার মৃত্যু হলে স্বজনেরা থানায় খবর দিয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করে। তবে কি কারণে যুবক আত্মহত্যা করেছেন, প্রাথমিকভাবে সেই তথ্য দিতে পারেনি পুলিশ।
এইচকেআর