ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না নাছিরের  

    বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না নাছিরের  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে আসার পথে মোটরসাইকেল থেকে পড়ে মো. নাছির ফকির (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

    দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জেলার নাজিরপুর উপজেলার ভাইজোড়া নাম স্থানে। এ সময় তার সহকর্মী মোটরসাইকেলচালক মো. খোকন শেখ (২৬) গুরুতর আহত হয়েছেন।

    নিহত নাছির ফকির উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুরিয়া গ্রামের ইদ্রিস আলী ফকিরের ছেলে। তিনি রিক নামে একটি এনজিওর ক্রেডিট অফিসার হিসেবে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ব্রাঞ্চে কর্মরত ছিলেন। 

    নিহতের খালাতো ভাই মো. ওবায়দুল ইসলাম জানান, বাবা-মার সঙ্গে ঈদ করতে ওই দিন রাতে একই এনজিওর একই ব্রাঞ্চে কর্মরত তার বন্ধু ব্রাঞ্চ ম্যানেজার খোকন শেখের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঈদের পর তার বিয়ে করার জন্য দিন তারিখ ঠিক করে মেয়ে পক্ষের সঙ্গে কথা পাকাপাকি হয়েছিল।  

    মোটরসাইকেল চালক এনজিও কর্মকর্তা খোকন শেখ বলেন, আমরা ২ জনে মোটরসাইকেলে করে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে পিরোজপুর- নাজিরপুর সড়কের ভাইজোড়া নামক স্থানে বসে মোটর সাইকেলের পিছনে বসে থাকা নাছির ফকির হঠাৎ পড়ে যায়।

    তার পড়ে যাওয়ার ধাক্কায় আমি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে আহত হই। গুরুতর অবস্থায় নাছির ফকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ