ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • শ্রমিক ইউনিয়নের একাংশের সম্পাদকসহ দুজনকে কুপিয়ে জখম

    শ্রমিক ইউনিয়নের একাংশের সম্পাদকসহ দুজনকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    এবার বরিশাল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদকসহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় সাধারণ সম্পাদকের বাড়িসহ তিনটি ঘরে হামলা ভাংচুর করে তারা। সোমবার ইফতারের পূর্ব মুহুর্তে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রূপাতলী বসুন্ধারা হাউজিং ‍এলাকায় এই ঘটনা ঘটে।  

    গুরুতর আহত শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লা (৪০) ও অপরজন আল আমিন (২৫) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সুমন মোল্লার অবস্থা আশঙ্কজনক হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

    এদিকে, হামলার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোতয়ালী থানার একাধিক টিম ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম।

    আহত সুমন মোল্লার মা সেতারা বেগম জানিয়েছেন, ‘সুমন রোজা ছিলো। সোমবার ইফতারের ৫-১০ মিনিট পূর্বে বাসায় ইফতার করতে যায়। এসময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ করেই সুমনের ওপর হামলা করে। এসময় তারা সুমন ও প্রতিবেশী শুক্কুর খলিফার ছেলে আল আমিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

    অপরদিকে, সুমন মোল্লার স্ত্রী আইরীন আক্তার অভিযোগ করেছেন, ‘রূপাতলী বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন দখল নিয়ে চলমান বিরোধের সূত্র ধরে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা সুমন মোল্লাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।

    তিনি আরও অভিযোগ করেন, ‘হামলাকারীরা শুধু সুমন ও আল আমিনকে কুপিয়ে জখম করেনি। তারা সুমন ও তার মায়ের বসতঘর এবং অপর এক প্রতিবেশীসহ মোট তিনটি ঘরে হামলা-ভাংচুর করে। পরে তারা সুমন মোল্লাকে ঘরের রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে আটকে রাখে। এরপর পুলিশের সহযোগিতায় সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ প্রসঙ্গে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বলেন, ‘কি নিয়ে ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। তবে এই মুহুর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

    উল্লেখ্য, শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্বে গত কয়েকদিন ধরেই রূপাতলী এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনার ঘটছে। ইতোপূর্বে ইউনিয়নের একাংশের সভাপতি সুলতান মাহমুদসহ সাতজনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। এর আগের দিন একই গ্রুপের লাইন সম্পাদককে পিটিয়ে আহত করে তারা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ