ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মান কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের তৃতীয় ধাপে ১৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামের মোল্লা বাড়ির সামনে ১৬ টি গৃহহীনদের ঘর নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম,জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ হোসেন প্রমূখ।
এসএম