ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মায়ের ওড়না গলায় পেঁচিয়ে মাদরাসা ছাত্রের আত্মহনন

    মায়ের ওড়না গলায় পেঁচিয়ে মাদরাসা ছাত্রের আত্মহনন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মায়ের সাথে অভিমান করে বরগুনার পাথরঘাটায় আশরাফুল ইসলাম (১২) নামের এক মাদরাসা ছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

    সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তর তালুক চরদুয়ানী এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম একই এলাকার মো. দয়াল মিয়ার ছেলে ও স্থানীয় একটি দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। 

    আশ্রাফুলের বাবা দয়াল মিয়া জানান, আশ্রাফুল ইসলাম বেলা ১০ টার দিকে ওর মায়ের সাথে কোন একটা বিষয় নিয়ে অভিমান করে। সেই অভিমানে আনুমানিক ১১টার দিকে তার মায়ের ওড়না গলায় পেচিয়ে ফাঁস দেয়। পরে ওর মা আশরাফুলের কোন সাড়া-শব্দ না পেয়ে খুজাখুজির এক পর্যায়ে দেখেন ঘরের আড়ার সাথে আশ্রাফুল ঝুলছে। তাৎক্ষনিক তার মা চিৎকার দিয়ে ফাঁস খুলে চিকিৎসার জন্য পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ঘটনার খবর পেয়েই স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ