ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় আম গাছে ঝুলে ছিল বৃদ্ধার লাশ 

    আগৈলঝাড়ায় আম গাছে ঝুলে ছিল বৃদ্ধার লাশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বার্ধক্যজনিত কারনে বাড়ির পাশে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেয়া এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, সোমবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের মৃত করম আলী পাইকের স্ত্রী দুই সন্তানের জননী রাবেয়া বেগম (৮০) বার্ধক্যজনিত কারনে বাড়ির পাশে আম গাছের সাথে নিজের শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

    বৃদ্ধা রাবেয়ার ছেলে মোতালেব পাইক জানান, অনেকদিন যাবৎ আমার মা অসুস্থ ছিল এবং সে বার্ধক্যজনিত কারনে বাড়ির পাশের একটি আম গাছের সাথে সে নিজের শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম আরও জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  সোমবার বিকেলে বৃদ্ধা রাবেয়া বেগমের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ