ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আমতলীতে জমি দখল নিয়ে সংঘর্ষ: আহত ৫

    আমতলীতে জমি দখল নিয়ে সংঘর্ষ: আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীর আকনবাড়ী নামক স্থানে সোমবার সকালে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    জানা গেছে, আমতলী উপজেলার টিয়াখালী গ্রামের আকনবাড়ী স্টান্ডে ৪০ শতাংশ জমি নিয়ে সামসুল হক হাওলাদার ও আলামীন মৃধার মধ্যে দখল নিয়ে ধীর্ঘ দিন ধরে দ্ব›দ্ব চলে আসছে। সোমবার সকালে আলামীন মৃধা বিরোধীয় ওই জমির সড়কের পাশ দিয়ে ৩ শতাংশ জমি দখল করে গাছপুতে বেড়া দিয়ে দখল করে। খবর পেয়ে সামসুল হক হাওলাদার লোকজন নিয়ে জমি উদ্ধার করতে আসলে আলামিন মৃধা এবং শানু মৃধার নেতৃত্বে ১০-১২ জন লোক ধারালো দা এবং লাঠি নিয়ে সাসুল হকের লোকজনের উপর হামলা করে। এসময় সামসুল হক হাওলাদার (৬০), তার মেয়ে সালমা বেগম (২৮),ছেলে জুলহাস হাওলাদার (২৫), ছেলে এমরান হাওলাদার (২০) ও তার স্ত্রী সেতারা বেগম (৫০) গুরুতর আহত হয়। হামলায় সালমা বেগমের বাম হাতের একটি আঙ্গুল ভেঙ্গে যায়।  খবর পেয়ে স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করে। সালমার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে বরিশাল শেরে-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।  

    সামসুল হক হাওলাদার বলেন, আলামীন মৃধা এবং শানু মৃধার নেতৃত্বে আমাদের উপর হামলা করে আমার ছেলে মেয়ে এবং স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। আলামীন মৃধা হামলার কথা অস্বীকার করে বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করেছি। 

    আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাওহীদুল ইসলাম বলেন, সালমা বেগসহ আহদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, মারধরের খবর শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ