ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • আগৈলঝাড়ায় সাবেক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

    আগৈলঝাড়ায় সাবেক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ঘরের মধ্যে ফানের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেয়া এক সাবেক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

     আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রোববার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামের কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা এক সন্তানের জনক বিকাশ মন্ডল (৬০) স্ত্রীর সাথে অভিমান করে ঘরের মধ্যে ফানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

    বিকাশ মন্ডলের স্ত্রী বুলু মন্ডল জানান, পারিবারিক সামান্য ঘটনা নিয়ে ঝগড়া হলে আমার স্বামী অভিমান করে ঘরের মধ্যে ফানের সাথে গলায় ফাঁস দেয়। পরে স্থানীয়রা বিকাশ মন্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার তাকে মৃত ঘোষনা করে।  পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম আরও জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে সাবেক কর্মকর্তা বিকাশ মন্ডলের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ