ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বাবুগঞ্জে ফসলি জমরি মাটি কাটায় ভেকু জব্দ, আটক ১

বাবুগঞ্জে ফসলি জমরি মাটি কাটায় ভেকু জব্দ, আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উপজেলা প্রশাসনের কঠোরতা উপেক্ষা করেই উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। ইতিমধ্যে মাটি কাটার অপরাধে প্রশাসনের মোবাইল কোর্টে জেল ও মোটা অংকের জরিমানা করা হলেও থামছে না অবৈধভাবে মাটি কাটা।

রোববার বিকালে  উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি এলাকায় অভিযান চালিয়ে ফসলি জমরি মাটি কাটায় একটি  ভেকু জব্দ করেছে উপজেলা প্রশাসন । 

এসময় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। জব্দকৃত ভেকুটি স্থানীয় ইউপি সদস্য জিয়াদুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

এর আগে শানিবার  উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি এলাকায় ঘুরে দেখো গেছে,দীর্ঘদিন যাবৎ ওই এলাকার একর একর  ফসলি জমি ভেকু দিয়ে কেটে স্থানীয় ইটভাটায় বিক্রি করছে। ফলে ফসলি জমি পরিনরত হচ্ছে ডোবায়। ৫/৬টি মাহিন্দ্রা ট্রাক দিয়ে ইউনিয়ন পরিষদের জনগনের চলাচলের রাস্তা ব্যবহার করে ইট ভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে। ফলে কয়েক কিলোমিটার রাস্তায় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। স্থানীয়রা প্রভাবশালী ভাটা ব্যবসায়ী ও ভেকু সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পরেছে। অনেকেই বাধ্য হয়ে নিজের জমির মাটি বিক্রি করে দিচ্ছে। ফলে জমির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে ভূমি মালিকরা।

খোঁজ নিয়ে জানাযায়, মানিককাঠি এলাকার বাসিন্দা খাদেম হাওলাদারের ছেলে সংঘবদ্ধ চক্রের সদস্য কবির হাওলাদার স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীদের ম্যানেজ করে অবৈধভাবে ভেকুদিয়ে মাটি কাটা ব্যবসায় পরিচালনা করে আসছে।

অভিযুক্ত কবির বলেন, ভেকু দিয়ে আমরা মাছ চাষের জন্য ঘের তৈরি করছি। ঘেরের মাটি ইট ভাটায় দেওয়া হচ্ছে। আমাদের এলাকার রাস্তা আমরা নষ্ট করছি আবার আমরাই মেরামত করবো।

স্থানীয় ইউপি সদস্য জিয়াদুল ইসলাম বলেন, আমরা বারবার বলা সত্ত্বেও ভেকু দিয়ে গ্রামের ফসলি জমি কাটা বন্ধ করতে পারিনি। মাটি পরিবহনের কারনে জনসাধারনের চলাচলের রাস্তা নষ্ট হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, এবছর অবৈধভাবে মাটি কাটার অপরাধে বেশ কয়েকজনকে জেল ও অর্থদন্ড দেয়া হয়েছে।  মানিককাঠি ভেকু দিয়ে ফসলি জমি কাটার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন