ঢাকা শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক বডি পুনর্গঠন বরিশালে জামায়াতের রুকন সম্মেলন  বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার, আটক ২  সন্ধ্যা হলেই বন্ধ হয়ে যায় হিজলা-মুলাদী ও কাজিরহাট রুটে ফেরি চলাচল, দুর্ভোগ  বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৭  আমতলীতে  খাল খনন শেষে সরকারি কোষাগারে ফেরত সাড়ে ৩৭ লাখ টাকা মঠবাড়িয়ায় ২০৭ বিদ্যালয়ে নেই উপযুক্ত খেলার মাঠ, বঞ্চিত ২১ হাজার শিক্ষার্থী লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি দুই দশক ধরে অনুমোদন, জমি ও জনবল কাঠামো আছে—বাস্তবে নেই হাসপাতাল
  • বরিশাল সদর হাসপাতালে আটক ৪ দালালকে সাজা

    বরিশাল সদর হাসপাতালে আটক ৪ দালালকে সাজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রমজানে সরকারি হাসপাতালে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এক ডায়াগনস্টিক ল্যাব ষ্টাফসহ ৩ নারী রোগীর দালাল সদস্য আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল সদর হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

    আটককৃতরা হলেন, শর্শী, শিল্পি, সেজমিন ও লাইফ লাইন ডায়াগনিস্টিক এর রিসিপশনিষ্ট আল-আমিন।

    অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, বরিশাল সহ আশে পাশের জেলা উপজেলা থেকে আসা অসহায় গরিব রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় রোগীর দালালদের দমনে মাঠে নেমেছে প্রশাসন।

    এরই ধারাবাহিকতায় রোববার বরিশাল সদর হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ৪ দালালকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ