ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আমতলীতে হত্যা মামলার পলাতক আসামিসহ গ্রেফতার ২

    আমতলীতে হত্যা মামলার পলাতক আসামিসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলি উপজেলার তারিকাটা গ্রাম থেকে শনিবার রাতে হত্যা মামলার পলাতক আসামি বাহাদুর (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সদস্যরা।

    র‍্যাব-৮ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞতিতে জানানো হয়, শনিবার গভীর রাতে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের আভিযান দল জানতে পারে আসামি বাহাদুর আমতলীর তারিকাটা গ্রামে আত্মগোপনে আছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বাহাদুর আমতলীর শারিকখালি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বলে জানা যায়। র‍্যাব গ্রেফতারকৃত বাহাদুরকে আমতলি থানায় সোপর্দ করে।

    শনিবার রাতে অপর এক অভিযানে র‍্যাব আমতলি উপজেলার দক্ষিণ আমতলির লোছা গ্রাম থেকে ৭৮ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম সজীব(২০) নামে এক শিক্ষার্থীকে আটক করে। র‍্যাব, জানায় সজীব শিক্ষার্থী হলেও নিয়মিত মাদক কেনা-বেচার সাথে জড়িত বলে স্বীকার করেছে। সজীবের বিরুদ্ধে আমতলি থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ