ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বলেশ্বর নদীতে পাওয়া গেলো নবজাতকের মরদেহ

    বলেশ্বর নদীতে পাওয়া গেলো নবজাতকের মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর নদীর তীর থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৩ এপ্রিল) সকালে বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন দুহিতা গ্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। 

    স্থানীয় কয়েকজন জানায়, আমরা কয়েকজন জেলে সকালে মাছ ধরার জন্য বলেশ্বর নদী হয়ে সাগরের দিকে যাচ্ছিলাম। পরে বিহঙ্গ দ্বীপ সংলগ্ন দুহিতা গ্রামের বলেশ্বর তীরে সন্দেহজনক কিছু একটা দেখতে পেলাম। এরপর কাছে গিয়ে দেখি এক মেয়ে নবজাতকের লাশ। 

    বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ভীড় জমান উৎসুক স্থানীয়রা।  পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

    এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, খবর জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ ট্রলারে করে মরদেহটি এনে এখানে ফেলে গেছে। যা ভাটায় তীরে আটকে গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ